ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে বিএনপি কার্যালয় ভাংচুর মামলার আসামী আওয়ামী লীগ নেতা সুজন গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ৭:২৯ অপরাহ্ন

banglahour

ভৈরবে বিএনপি কার্যালয় ভাংচুর মামলার আসামী আওয়ামী লীগ নেতা সুজন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কে আজ দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ । জানাযায়,  জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতা -কর্মীরা  কমলপুরের আমলাপাড়ায় অবস্থিত বিএনপির   কার্যালয় ও আসবাব পত্র ভাঙচুর করে। 

এ ঘটনায়  ৫ আগষ্টের পর বিএনপির  পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুজন কে শনিবার রাতে  শহরের চান ভান্ডার এলাকা থেকে  গ্রেফতার করেছে পুলিশ। 


এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা- কর্মীরা আমলাপাড়ায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের এজাহার ভুক্ত পলাতক আসামি সাখাওয়াত হোসেন সুজন কে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে । আজ রোববার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম