ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ সপ্তাহ আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:১৪ পূর্বাহ্ন

banglahour

 

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য সিলেটের বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো), সিলেটের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুরসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়জুড়ে বিদ্যুৎ লাইন চালু রয়েছে বলে গণ্য করতে হবে। তবে নির্ধারিত সময়ের আগে মেরামতকাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে উন্নত সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম