ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির বৈঠক, আলোচনায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা

জাতীয় | মো মির্জা আসাদুজ্জামান। বিশেষ প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:২৪ পূর্বাহ্ন

banglahour

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনায় ‘জিরো ওয়েস্ট’ কার্যক্রম বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, ডা. জুবাইদা রহমানের সঙ্গে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।


বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।


উল্লেখ্য, তুরস্কে পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় ‘জিরো ওয়েস্ট’ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন এমিনে এরদোয়ান। ২০১৭ সালে শুরু হওয়া এ উদ্যোগের লক্ষ্য বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং পরিবেশদূষণ রোধ করা। তাঁর উদ্যোগে কার্যক্রমটি আন্তর্জাতিক পর্যায়েও সম্প্রসারিত হয়েছে। ২০২২ সালে জাতিসংঘ ৩০ মার্চকে আন্তর্জাতিক জিরো ওয়েস্ট দিবস ঘোষণা করে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম