ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার সন্তোষপুরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১২:০০ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগর দ সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় রাসেল হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার সন্তোষপুর ইকোপার্কের পাশে এই দূর্ঘটনাটি ঘটে। 


নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ নভেম্বর) ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে তারা সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকোপার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। মরদেহটির পাশে একটি নীল রঙের বাজাজ আরটিআর মডেলের মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে ছিল। পরে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময়ে চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা মেরে ঘটনাস্থলেই রাসেল হোসেন মারা যান।


নিহত রাসেল হোসেনের বাবা ইলিয়াস হোসেন বলেন, তার ছেলে রাজমিস্ত্রীর কাজ করতো। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে সন্তোষপুর তেলপাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়ি ফেরেনি। সারারাত তার ফোনে কল দেয়া হলেও কল রিসিভ হয়নি। ভোরে খবর পাওয়া যায় যে, সে এক্সিডেন্ট করেছে। ঘটনাস্থলে এসে দেখি আমার ছেলের মরদেহ পড়ে আছে। 


জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, সন্তোষপুর ইকোপার্কের নিকট দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গাছের সাথে ধাক্কা মেরে ঘটনাস্থলেই সে মারা যায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহ পাঠিয়ে একটি মৃত্যু সনদ নিয়ে তারপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দেয়া হবে।
                         

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম