ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিপজল নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তার মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।"
ভাইয়ের স্মৃতিচারণ করে তিনি আরও উল্লেখ করেন যে, ভাইয়ের এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয় এবং ভাইয়ের স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।
পোস্টের শেষে তিনি প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মেজো ভাইয়ের একটি ছবি শেয়ার করে ডিপজল জানিয়েছিলেন তিনি অত্যন্ত অসুস্থ। সে সময় তিনি ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
