ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’

অনুসন্ধান | বিনোদন প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:২৯ অপরাহ্ন

banglahour

নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৭ -এর মাধ্যমে শেষ হতে যাচ্ছে। ২০১৭ সালের নভেম্বর থেকে শুরু হওয়া দীর্ঘ ৯ বছরের এই সফল ও জনপ্রিয় যাত্রার শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে।

শেষ দিনের শুটিংয়ের সময় নির্মাতা কাজল আরেফিন অমি এক আবেগঘন বার্তায় জানান, দীর্ঘ ৯ বছর ধরে চলা এই ধারাবাহিকটি তাঁর জীবনের একটি বড় অংশ। শুটিং শেষ হওয়ার মুহূর্তে তিনি এবং পুরো টিম বেশ বিষণ্ণ ও বাকরুদ্ধ হয়ে পড়েন।

নাটকটির বিপুল জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে কাবিলা, পাশা, হাবু, নেহাল, শুভ, অন্তরা ও রোকেয়ার মতো বিচিত্র সব চরিত্র। এসব চরিত্রে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম, শামীম হাসান সরকার এবং মুসাফির সৈয়দ বাচ্চুর মতো অভিনয়শিল্পীরা দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি নাটকটির ১৬তম চ্যাপ্টার মুক্তি পেয়েছে। তবে সিজন ৫-এর এই শেষ ১৭তম চ্যাপ্টারটি ঠিক কবে নাগাদ প্রকাশ পাবে, সে বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম