ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

অনুসন্ধান | বিনোদন ডেস্ক।

(১০ ঘন্টা আগে) ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১১:৫৭ পূর্বাহ্ন

banglahour

ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসাদ নূর গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সাথে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে তিনি একটি লাইভ ভিডিওতে এসে এই ঘোষণা দেন।

আসাদ নূর জানান, কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ না করে ভারতের 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪' -এর অধীনে তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবির মিল, শাড়ির আঁচল কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করার মতো বিষয়গুলো তারা ইচ্ছা করেই রেখেছিলেন। নেটিজেন ও কৌতূহলী মানুষ কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তা পর্যবেক্ষণ করাই ছিল এর উদ্দেশ্য।

আসাদ নূরের মতে, তারা দুজনে ভিন্ন মেরুর মানুষ হওয়া সত্ত্বেও মনের মিলের কারণে এক হয়েছেন। সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও পুরুষতান্ত্রিক মানসিকতাকে চ্যালেঞ্জ করতেই তারা এই প্রচারণা ও কৌশল বেছে নিয়েছিলেন।

তাদের এই বিয়ে নিয়ে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং তারা কোনো দল বা গোষ্ঠী থেকে কোনো ধরণের আর্থিক অনুদান নেননি বলে আসাদ নূর স্পষ্ট করে জানিয়েছেন।

সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী প্রথমে বিয়ের ছবি প্রকাশ করলেও স্বামীর পরিচয় আড়ালে রেখেছিলেন। পরবর্তীতে আসাদ নূরের এই লাইভ বার্তার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা সব রহস্যের অবসান ঘটে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম