ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গণশুনানিতে অভিযোগের পরিবর্তে সন্তুষ্টির প্রতিধ্বনিঃ খুলনার খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় যেন আস্থার এক অনন্য ঠিকানা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ সপ্তাহ আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ৮:০৭ অপরাহ্ন

banglahour


একটি বিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল তার অবকাঠামো, আধুনিক প্রযুক্তি কিংবা পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ থাকে না; তার প্রকৃত সাফল্য প্রতিফলিত হয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর হৃদয়ে অর্জিত আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের মধ্য দিয়ে। বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ১১' নভেম্বর ২০২৬ এর গণশুনানি যেন সেই সাফল্যেরই এক অনন্য দলিল।


আজ বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সুসজ্জিত মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সৌজন্যে অভিভাবক ও এলাকাবাসীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত গণশুনানি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের সম্মানিত আঞ্চলিক পরিচালক  এস এম ছাইদুর রহমান। বিশেষভাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি  কাইজার আহমেদ, সনাক ও টিআইবির কর্মকর্তাবৃন্দ  ফয়জিয়া আমিন, রিনা পারভীন ও জনাব রুমা রহমান, খুলনা সনাকের এরিয়া কো-অর্ডিনেটর  মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অভিভাবক সদস্য মো. শাহজাহান আলী, জনাব শিরিন পারভীন, সরকারি বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ মিলন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণশুনানির মূল উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অভিভাবকদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করা। অভিভাবকদের কাছে জানতে চাওয়া হয়েছিল বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাঁদের ভালো লাগা, প্রত্যাশা, চাহিদা, অভিযোগ ও পরামর্শের কথা।


কিন্তু আজকের গণশুনানিতে যেন এক ভিন্ন চিত্রের অবতারণা হলো!
সাধারণত গণশুনানি মানেই অভিযোগের ঝুলি খুলে বসা, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও অসন্তোষের প্রকাশ। অথচ বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকরা অভিযোগের চেয়ে প্রশংসা, অসন্তোষের চেয়ে সন্তুষ্টি এবং অনুযোগের চেয়ে কৃতজ্ঞতার কথাই বেশি তুলে ধরেছেন। দু-একটি সমস্যার কথা উঠে এলেও অধিকাংশ অভিভাবক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং প্রধান শিক্ষকের সাবলীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।


অভিভাবকদের বক্তব্যে বারবার উঠে এসেছে একটি বিষয়—প্রধান শিক্ষকের নিরলস পরিশ্রম, সুদক্ষ ব্যবস্থাপনা, দূরদর্শী পরিকল্পনা এবং নেতৃত্বের ফলেই বিদ্যালয়টি আজ উন্নয়নের এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তাঁদের ভাষায়, একটি বিদ্যালয়কে শুধু পরিচালনা করাই নয়, সঠিক নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কীভাবে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় তার উজ্জ্বল দৃষ্টান্ত।


বিদ্যালয়ের আধুনিক শিক্ষা ব্যবস্থাও অভিভাবকদের প্রশংসা অর্জন করেছে। স্মার্ট বোর্ড, হোয়াইট বোর্ড, ফ্লিপ বোর্ড ও কম্পিউটারের সমন্বয়ে গড়ে ওঠা ১২টি অত্যাধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ পাচ্ছে। সমৃদ্ধ আইসিটি ল্যাব, রোবোটিক্স কর্নার, সমৃদ্ধ লাইব্রেরি, তিনটি বিজ্ঞানাগার, স্কাউট ডেন, ক্রীড়া কক্ষ, নামাজের স্থান, পরিচ্ছন্ন টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ইনডোর খেলাধুলার মাঠ এবং নান্দনিক বাগান—সব মিলিয়ে বিদ্যালয়টি যেন একটি পূর্ণাঙ্গ শিক্ষাবান্ধব পরিবেশের প্রতিচ্ছবি।
উল্লেখ্য, ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়টি দেশের একটি অনুকরণীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রশংসিত হয়। পাশাপাশি খুলনা মহানগরীর একমাত্র 'স্কুল অব ফিউচার' হিসেবে আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি বিদ্যালয়ের অর্জনকে আরও মহিমান্বিত করেছে।


শুধু শ্রেণিকক্ষের পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের প্রতিও রয়েছে বিদ্যালয়ের বিশেষ গুরুত্ব। ফলে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন, বিদ্যালয়টি সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আজকের অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে আলোচিত হয়েছে। 
বিদ্যালয়টির এমন সুদৃঢ় অবস্থায় সন্তস্ট 
খুলনা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সম্মানিত হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুলও। তাই তিনি নিজ উদ্যোগে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ উদ্যোগের জন্য অভিভাবকরা হুইপ মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়নে প্রধান শিক্ষকের অব্যাহত প্রচেষ্টার প্রতিও তাঁরা কৃতজ্ঞতা জানান।


গণশুনানির একপর্যায়ে সনাক ও টিআইবির সম্মানিত প্রতিনিধিরা বারবার অভিভাবকদের কাছে বিদ্যালয় সম্পর্কে তাঁদের অভিযোগ ও অসন্তোষের কথা জানতে চান। কিন্তু অভিভাবকদের কণ্ঠে বড় কোনো অভিযোগের পরিবর্তে উচ্চারিত হয়েছে বিদ্যালয়ের প্রতি ভালোবাসা, আস্থা ও সন্তুষ্টির কথা। এটি নিঃসন্দেহে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিরল ও গৌরবের অর্জন।


অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সনাকের সম্মানিত প্রতিনিধিরাও বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড, আধুনিক শিক্ষা পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রধান শিক্ষকের নেতৃত্বের প্রশংসা করেন।
আজকের গণশুনানি আমাদের একটি গভীর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে—একটি বিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ তার ভবন নয়, তার প্রতি মানুষের বিশ্বাস। সবচেয়ে বড় স্বীকৃতি কোনো সনদ নয়, অভিভাবকের মুখে উচ্চারিত সন্তুষ্টির কথা। আর সবচেয়ে বড় অর্জন হলো, একটি প্রতিষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত গর্ববোধ।


বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের আজকের গণশুনানি তাই কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার স্বতঃস্ফূর্ত প্রকাশ। এটি প্রমাণ করে, আন্তরিকতা, সততা, জবাবদিহিতা, সঠিক পরিকল্পনা এবং দূরদর্শী নেতৃত্ব থাকলে একটি শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে সময়ের সঙ্গে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।


আজ অভিযোগের মঞ্চে প্রশংসার ফুল ফুটেছে। আজ অসন্তোষের পরিবর্তে উচ্চারিত হয়েছে সন্তুষ্টির বাণী। আজ গণশুনানি পরিণত হয়েছে একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভালোবাসার গণস্বীকৃতিতে।


বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ। অভিভাবকদের আস্থা, শিক্ষকদের আন্তরিকতা, পরিচালনা পর্ষদের সহযোগিতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে আরও গৌরবময় অবস্থান অর্জন করুক—এই প্রত্যাশাই রইল।


বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয়, এটি একটি স্বপ্ন, একটি আস্থা, একটি সম্ভাবনা এবং আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের এক প্রত্যয়ী অঙ্গীকার। 
বিদ্যালয়টি জাতীয়করণ করলে ঝিমিয়ে পড়া খুলনা শিল্পাঞ্চলের হতদরিদ্র পরিবারের  সন্তানরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে খুলনা শিল্পাঞ্চলের সোনালী অতীত ফিরিয়ে আনবে,এমনই প্রত্যাশা তাদের।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম