কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ও চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুৎ হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিদ্যুৎ হোসেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য এবং সদর উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই গ্রামের হোসেন আলীর ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং সরকারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়াও বিদ্যুৎ হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পরে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
