দেশ ব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা জ্বালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১২ দলীয় জোট।
আজ ১৫ নভেম্বর ২০২৬ ইং, রবিবার সকাল ১১টা, মিছিলটি বিজয়নগর পানির টাংকি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছর আমাদের বিনা কারণে অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা ও ব্যবস্থা প্রতিষ্ঠান লুট করে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে। কিন্তু ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু কিছুই বলছি না। কিন্তু আমাদের এই উদারতাকে যদি দুর্বলতা মনে করে নিষিদ্ধ ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে তাহলে আমরা আর ছাড় দেব না।
তারা আরও বলেন, আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে পরিকল্পিত ভাবে চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত করার অপচেষ্টা চালাচ্ছে। ১২ফেব্রুয়ারি নির্বাচনের পর গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। তাই শেষবারের মত সাবধান করে দিলাম ভবিষ্যতে যদি আপনারা এসব অপতৎপরতা করেন তাহলে ১২ দলীয় জোট এর দাঁত ভাঙা জবাব দেবে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকনের সভাপতিত্বে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও
সমাবেশ পরবর্তী বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম।
জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ব্যারিস্টার জুবায়ের হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান আবুল বাশার, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী,মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন।
উপস্থিত ছিলেন ১২দলীয় জোটের বিপুল সংখ্যক নেতা কর্মী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
