ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পরীমনিকে ফ্লপ নায়িকা বললেন অপু বিশ্বাস

বিনোদন | বিনোদন প্রতিনিধি।

(২০ ঘন্টা আগে) ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ৯:১২ পূর্বাহ্ন

banglahour

ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মূলত ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যের জবাবে পরীমনির কটাক্ষপূর্ণ স্ট্যাটাসের পরই অপু বিশ্বাস পরীমনিকে "ফ্লপ নায়িকা" বলে আখ্যা দেন।

সম্প্রতি এক ভিডিও বার্তায় অপু বিশ্বাস মন্তব্য করেন যে, লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে যান না।

অপু বিশ্বাসের এই বক্তব্যের পর ১৩ নভেম্বর পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি সরাসরি অপুকে উদ্দেশ্য করে তার বক্তব্য স্পষ্ট করার কথা বলেন এবং ব্যঙ্গ করে তাকে 'পরগাছার রানি' বলে কটাক্ষ করেন।

পরীমনির ওই স্ট্যাটাসের জবাবে ১৫ নভেম্বর এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে কড়া প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। অপু বিশ্বাস দাবি করেন যে পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং বাকি ৫টি সিনেমা আন্ডার-প্রোডাকশন বা আলোচনায় নেই। এই পরিসংখ্যান তুলে ধরে তিনি পরীমনিকে 'ফ্লপ নায়িকা' বলে অভিহিত করেন।

অপু বিশ্বাস আরও বলেন, পরীমনি যেন আগে নিজের কাজের মাধ্যমে তাঁর (অপুর) লেভেলে আসেন এবং তারপর তাকে নিয়ে পোস্ট করেন। নিজের কাজের প্রমাণ ইতিমধ্যে দেশবাসীর কাছে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দুই নায়িকার এই প্রকাশ্য বাগ্‌যুদ্ধ নিয়ে বর্তমানে বিনোদন অঙ্গন এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম