ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৩ ঘন্টা আগে) ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ৪:৪৩ অপরাহ্ন

banglahour

চলতি বছরের জুনে মালদ্বীপ ভ্রমণের সময় এক যুবকের সঙ্গে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তিনি স্পষ্ট করেছেন যে, সেটি কোনো ব্যক্তিগত গোপন ভ্রমণ ছিল না বরং একটি হোটেল ও রিসোর্টের প্রচারণামূলক কাজের অংশ ছিল।

সম্প্রতি একটি পডকাস্টে এই বিষয়ে বিস্তারিত কথা  বলেছেন কেয়া পায়েল। কেয়া জানান, তিনি ‘টাইকন’ নামের একটি হোটেল ও রিসোর্টের প্রচারণার কাজে মালদ্বীপে গিয়েছিলেন। সফরে তিনি একা ছিলেন না। তার সঙ্গে এক বন্ধু এবং সেই বন্ধুর স্ত্রীও ছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওটি (যেখানে তাকে এক যুবককে খাবার খাইয়ে দিতে দেখা গিয়েছিল) ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের মতো করে গল্প তৈরি করেছেন বলে তিনি মন্তব্য করেন। তার মতে, দর্শক কাজের প্রশংসা করলে ভালো লাগে। কিন্তু ভিত্তিহীন বা মনগড়া গল্প ছড়ানো মোটেও কাম্য নয়।

অভিনেত্রীর ভাষায়, সবারই একটি ব্যক্তিগত জীবন থাকে এবং পেশাগত কাজের সঙ্গে ব্যক্তিগত জীবন আলাদা রাখা উচিত। ব্যক্তিগত বিষয় নিয়ে অহেতুক প্রশ্ন তোলা বা নেতিবাচক মন্তব্য করা তার ভালো লাগে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যকারীদের সমালোচনা করে কেয়া পায়েল বলেন, তিনি নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে এসব দেখার বা করার মতো সময় তার নেই।

এছাড়া নিজের প্রেম ও বিয়ের গুঞ্জন প্রসঙ্গে কেয়া জানিয়েছেন যে, প্রেম গোপন রাখার মধ্যে আলাদা সৌন্দর্য থাকলেও বিয়ে তিনি সবাইকে জানিয়ে এবং ঢাকঢোল পিটিয়েই করবেন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম