ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় ভোররাতে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(৫ ঘন্টা আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৪৫ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন দেওয়ার পরপরই ব্যাংকের নিরাপত্তা কর্মীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে তাদের সহযোগিতায় আগুন নেভানো হয়।
মঙ্গলবার ভোররাত ৪ টার দিকে পৌর শহরের রহমতপুরে গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক ভবনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত কিংবা তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক সংশ্লিষ্টরা।

গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, ভোররাতে তাদের শাখা কার্যালয়ের দোতালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় নৈশপ্রহরী কিশোর বিষয়টি দেখে ফেললে তিনি ভয়ে জোরে ডাক চিৎকার করেন।

পরে স্থানীয়রা ছুটে এলে তাদের সঙ্গে নিয়ে কিশোর আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু আগুন দিয়ে দুর্বৃত্তরা প্রাচীর টকপে পালিয়ে যায়। তিনি বলেন, এসব ঘটনায় তিনি সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারিরা এক ধরনের ভীতির মধ্যে রয়েছেন।

এই ব্যাংক স্থাপনা সংলগ্ন স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য আবদুস সোবহান বলেন, ভোররাতে নৈশপ্রহরীর চিৎকার শুনে ঘর থেকে বেড়িয়ে আসি। ব্যাংকে গিয়ে দেখি আগুন প্রায় নেভানো হয়েছে। আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। বা তেমন কোন ক্ষয়ক্ষতিও হয়নি।

মঙ্গলবার সকালে ওই ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায় পানি দিয়ে ধুয়ে আগুনে পুড়ে যাওয়া স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করছেন দায়িত্বরতরা। এসময় পুলিশের টহল টিম সেখানে উপস্থিত ছিল। তবে এ ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি কেউ।

এবিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, পেট্রোল দিয়ে আগুন ধরার কোন ঘটনা ঘটেনি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমরা তৎপর রয়েছি।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম