ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় বা‌সের ধাক্কায় মোটরসাইকেল আ‌রোহী দম্প‌তি নিহত

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৫ ঘন্টা আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭:৫০ অপরাহ্ন

banglahour


খুলনার ডুমুরিয়া উপজেলার যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাম‌নে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার রায় (৪৭) ও তার স্ত্রী হান্না সরকার (৩৪)।
ডুমু‌রিয়া ফায়ার সা‌র্ভিস ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে গোলনা এলাকায় স্বামী-স্ত্রীর বহনকারী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বপন কুমার রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী হান্না সরকারকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম