প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইন্টার্নরা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তাদের চলমান ইন্টার্নশিপ কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, বাস্তব অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় সমসাময়িক ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি দুটি বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন তারা। প্রকল্প দুটি হলো— ‘কমব্যাটিং ডিপফেক হেট স্পিচ: ডিজিটাল প্রিপেয়ার্ডনেস ইন বাংলাদেশ’ (Combating Deepfake Hate Speech : Digital Preparedness in Bangladesh) এবং ‘সাইবার নিরাপত্তা সচেতনতা’ (Cyber Security Awareness)।
প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ আইন শিক্ষার্থীদের এই সৃজনশীল উদ্যোগ ও প্রকল্প উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি সময়োপযোগী এসব বিষয়ে কাজ করার জন্য তাদের উৎসাহিত করেন এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতা কামনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
