ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অসহায় ও অসুস্থ ২৬ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বান্দরবান সদর জোন

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(১৩ ঘন্টা আগে) ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ১১:৫৫ পূর্বাহ্ন

banglahour

 

১৮ ( নভেম্বর) রোজ বুধবার সকাল ৯:০০ ঘটিকায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল  সায়েম আহমেদ, পিএসসি এর নির্দেশনায় লুংলেই পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চুয়ান বিল পাড়ায় বিশেষ চিকিৎসা সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচির আওতায় স্থানীয় ২৬টি পরিবারের অসুস্থ সদস্যদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান এবং রোগীদের প্রয়োজন অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম, এএমসি,(RMO) বান্দরবান সদর জোন। এ সময় তিনি অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের চিকিৎসার কষ্ট লাঘব এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

পাহাড়ের দুর্গম জনপদে বসবাসরত অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসার আকুতি ও দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা, চিকিৎসাসেবা ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

মানবিক সেবা ও জনকল্যাণে পাহাড়ের মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম