ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১০ ঘন্টা আগে) ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ২:৩২ অপরাহ্ন

banglahour

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। বুধবার গভীর রাতে ও মঙ্গলবার সন্ধ্যা ৬টায়  প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও  স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ বক্তব্য রাখেন।


পথসভায় বক্তারা বলেন, "ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে পলাতক স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে দলের নেতাকর্মীরা সজাগ রয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে, আর দেশে তার কিছু বিভ্রান্ত কর্মী বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উদার ও দয়ালু, তা না হলে এই আগাছা আমরা অনেক আগেই উপড়ে ফেলতে পারতাম।


প্রশাসন ও স্বৈরাচারের দোসরদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, "আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে আমরা কঠোর হতে বাধ্য হই। প্রশাসনের প্রতি আমাদের স্পষ্ট বার্তা—কোথাও নিষিদ্ধ সংগঠনের ২-৩ জনকেও একসঙ্গে দেখা গেলে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, অন্যথায় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। প্রশাসন ব্যর্থ হলে বিএনপি ও তার অঙ্গসংগঠন রাজপথে থেকেই নিষিদ্ধ সংগঠনকে কঠোরভাবে দমন করবে।"
                     

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম