কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমন, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সন্ত্রাসবিরোধী আইনে ২ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদক সেবনকারী ১২ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, ধর্তব্য অপরাধে ১ জন এবং নিয়মিত মামলায় ১ জন।
গ্রেপ্তারকৃতদের পরিচয় ও উদ্ধারকৃত আলামত:
১. সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ২ জন:
মোঃ আবু হাসান (৩৩), পিতা- নুরুল হাকিম, সাং- নতুন বাহারছড়া, ২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
মোঃ নজরুল ইসলাম (৪৬), পিতা- মৃত মনির আহম্মদ, সাং- বাহারছড়া, ১১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ জন:
নুরুল আমিন (৬৫), পিতা- মৃত নুরুজ্জমান, সাং- মোস্তাক পাড়া, নাজিরার টেক, ১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
তার কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বান্দরবানের লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় একটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
৩. মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১২ জন:
১. জসিম উদ্দিন (৩২), সাং- দক্ষিণ রুমালিয়ারছড়া, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. মোঃ মোবারক হোসেন রবিন (২৮), সাং- খোদেদাতপুর, লাইটহাউজ পাড়া, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. আব্দুল মান্নান মানিক (২০), সাং- নিদানিয়া, ইনানী, উখিয়া; বর্তমান ঠিকানা- বাণিজ্য মেলা এলাকা, ১১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৪. আরমান হোসাইন (২০), সাং- খোরইয়ানগর চাটগাঁপাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
৫. মোঃ আতিকুর রহমান (২০), সাং- বড় মসজিদ, কলাতলী, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার।
৬. মোঃ রাকিবুল হাসান সাকিব (২১), সাং- আদর্শ গ্রাম, কলাতলী, ১০ নম্বর ওয়ার্ড, কক্সবাজার।
৭. মোঃ মিরাজ হোসেন (২৭), সাং- ভেড়ার হাট, হরিদাশপুর, গোপালগঞ্জ সদর।
৮. মোঃ ইসমাইল ছোটন (২৭), সাং- পশ্চিম লারপাড়া, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার।
৯. রুহুল আমিন রুবেল (২৮), স্থায়ী ঠিকানা- শাপলাপুর, মহেশখালী; বর্তমান ঠিকানা- লারপাড়া, ইসলামাবাদ, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার।
১০. হারুন (২০), সাং- মধ্যম কুদুবদিয়া পাড়া, ১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর।
১১. নজরুল (২৮), পিতা- গিয়াস উদ্দিন, সাং- মাটিয়াতলী, পাহাড়তলী, কক্সবাজার সদর।
১২. মোঃ শফি (২৪), পিতা- শামসুল আলম, সাং- লাইটহাউজ পাড়া, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৪. ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ৩ জন:
১. রুমী আক্তার (৪৫), স্বামী- মোস্তাফিজুর রহমান ওরফে মরু, সাং- ফকির পাড়া, ৪ নম্বর ওয়ার্ড, খুরুশকুল ইউনিয়ন।
২. একরামুল হক, পিতা- রবিউল আলম, স্থায়ী ঠিকানা- বারঘর পাড়া, পানিরছড়া, হোয়ানক ইউনিয়ন, মহেশখালী; বর্তমান ঠিকানা- বিমানবন্দর সড়ক, কক্সবাজার।
৩. নুরুল আজিম ছোটন ওরফে ছোটন, পিতা- নুরুল আবছার, সাং- চন্দ্রিমার মাঠ, ঝিলংজা, কক্সবাজার।
৫. ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ১ জন:
মোহাম্মদ ইউসুপ (৪৩), পিতা- আব্দুর রহিম, সাং- বাইল্যাপাড়া, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " বাংলা আওয়ার " কে দেওয়া তথ্যমতে, তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০১১ সালের একটি মামলা রয়েছে। মামলাটিতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮৫/১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩৭৯/৪২৭/৫০৬/৩০৭ ধারার উল্লেখ রয়েছে।
৬. নিয়মিত মামলায় গ্রেপ্তার ১ জন:
আব্দুল গাফফার (৬৪), পিতা- মৃত আবুল হোসেন, সাং- উত্তর পরানিয়াপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন, কক্সবাজার সদর।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, একদিনে ২০ জনকে গ্রেপ্তারের ঘটনায় অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার হওয়ার বিষয়টি উঠে এসেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
