ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২০ মে ২০২৩, শনিবার, ২:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে না ঠাকুরগাঁও থেকে আসবে তার দিনক্ষণ প্রকাশ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ।

তিনি শনিবার  দুপুরে  রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন। 
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। দেশের মানুষ মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ।

ওলামা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডক্টর কে এম আব্দুল মোমিন সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম