বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি তাঁর বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত নতুন সিনেমা ‘যাপিত জীবন’-এর প্রিমিয়ার হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে ভাবনা জানান, 'কখনও আমি বাবার সিনেমায় কাজ করতে চাইনি ! ’
ভাবনা বলেন, তিনি সবসময় একা একাই কাজ করতে এবং অভিনয় জগতে নিজের আলাদা একটি পরিচয় তৈরি করতে চেয়েছেন। কাছের মানুষ বা পরিবারের সাহায্য নিয়ে কাজ করতে তাঁর ইচ্ছে করত না।
বাবার সিনেমায় কাজ করলে দর্শক বা সমালোচকেরা বলবেন ‘বাবার সিনেমায় নায়িকা হয়েছেন’—এমন কথা এড়াতেই তিনি এতদিন বাবার পরিচালনায় কাজ করেননি।
দেশভাগ, ভাষা আন্দোলন ও পারিবারিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ২০ নভেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই সিনেমায় তিনি ‘আনজুম’ নামের চরিত্রে অভিনয় করেছেন। বাবার পরিচালনায় এটিই তাঁর প্রথম সিনেমা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
