ঢাকা, ২২ নভেম্বর ২০২৬, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরছেন অলকা ইয়াগনিক

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৭ ঘন্টা আগে) ২১ নভেম্বর ২০২৬, শনিবার, ৯:০৭ পূর্বাহ্ন

banglahour

প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আগামী ১১ ডিসেম্বর ২০২৬ তারিখে মুম্বাইয়ের জিও গার্ডেনে পরিচালক সুভাষ ঘাইয়ের বিশেষ সংগীতানুষ্ঠান ‘কেয়া জামানা থা’-তে অংশ নেবেন সংগীতশিল্পী অলকা ইয়াগনিক।

ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী পরিচালক সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ের জিও গার্ডেনে একটি বিশেষ অনুষ্ঠান  অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠান উপলক্ষ্যে সুভাষ ঘাই নিজে অলকার বাড়িতে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানান এবং অলকা আনন্দের সঙ্গে তাতে সম্মতি দেন।

সুভাষ ঘাই পরিচালিত খলনায়ক, তাল, পরদেশ ও ইয়াদেঁ-এর মতো জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন অলকা।

এর আগে ২০২৪ সালের জুন মাসে অলকা জানান যে তিনি বিরল ‘সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস’ সমস্যায় আক্রান্ত হয়েছেন। এটি একটি ভাইরাসজনিত সংক্রমণ। এই রোগে আক্রান্ত হয়ে শ্রবণশক্তি হারিয়ে গান ও জনসমক্ষ থেকে দূরে সরে যান অলকা।

গত জুনে রাষ্ট্রপতি ভবনে পদ্মভূষণ সম্মাননা গ্রহণের সময় তাঁকে হুইলচেয়ারে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম