ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের ওসমানীনগরে গাছের ডাল থেকে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৪:০৪ অপরাহ্ন

banglahour

সোমবার (২৩ নভেম্বর) সকালের দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সফর আলী ওরফে কালা মিয়া। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে বাড়ির সামনে থাকা কাঁঠালগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মেজো মেয়ে। মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

জানা গেছে, কালা মিয়া সুনামগঞ্জের রঙ্গাচর ইউনিয়নের চিনাউরা গ্রামের মৃত মনো মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি তেরহাতি এলাকায় বসবাস করছিলেন। তেরহাতি নিলাম্যানশন এলাকায় প্রবাসী আব্দুল বাহারের বাড়িতে থাকতেন তিনি। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে, এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম