ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার গাজাঁ সেবনকারী আটক

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১২ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৪:০৮ অপরাহ্ন

banglahour

ভৈরবে ট্রাস্ক ফোর্সের  অভিযানে ১০ ফুট উচ্চতা  গাজাঁর গাছ সহ হেলাল মিয়া নামে গাজঁা সেবনকারী কে  আটক করা হয়েছে । আটককৃত হেলাল মিয়া (৪৭) শহরের কালিপুর বাদশা বিল গ্রামের মৃত লায়েছ মিয়ার পুত্র। আটককৃতের বিরুদ্ধে পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় ০১(এক)টি নিয়মিত মামলা দায়ের করেছে।

এ বিষয়ে সহকারী কমিশনার  ( ভূমি) এ এইচ এম আজিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিপুর ( বাদশা বিল)  গ্রামে আজ সোমবার দুপুরে   আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ"খ"  সার্কেলের  মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে হেলাল মিয়ার বাড়ি থেকে  ১০ ফুট উচ্চতার ১ টি গাঁজার গাছ  উদ্ধার করা হয়। এ সময় গাঁজা সেবনকারী হেলাল মিয়া কে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ সময় তিনি মাদক বিরোধী  অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম