ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে বিএনপি কার্যালয় ভাংচুর ও নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আতিক গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২৫ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৫৩ অপরাহ্ন

banglahour

ভৈরবে বিএনপি কার্যালয় ভাংচুর ও নাশকতাসহ একাধিক  মামলার আসামী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ  ( ডিবি) । গ্রেফতার কৃতকে আজ সোমবার কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের নেতৃত্বে ২০২৪ সালে ভৈরব বাসষ্ট্যান্ডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল ব্যাপক ভাংচুর  করে ক্ষতি সাধন করে। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বতর্তমান পাট ও বস্ত্র প্রতি মন্ত্রী  মোঃ শরীফুল আলম বাদী হয়ে ওই বছরের  ৭ জুলাই আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্ল্যেখসহ অজ্ঞাত নামা আরো  ৫০ জনকে অভিযুক্ত করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।

আতিক আহমেদ সৌরভ ওই মামলার এজাহার ভুক্ত ৪ নম্বর আসামি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ দিন  পলাতক থাকার পর রোববার গভীর  রাতে ঢাকার বসুন্ধরা নিজ বাসা থেকে রাজধানী ভাটারা থানা পুলিশের সহযোগিতায় কিশোরগঞ্জ জেলা  গোয়েন্দা পুলিশ ও ভৈরব থানা পুলিশ যৌথ অভিযানে তাকে আটক করে। 
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ  ( ওসি) মোঃ বাহার মিয়া আতিক আহমেদ সৌরভ কে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে । গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম