ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিবগঞ্জে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২৩ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৬:৫৫ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ সুফিয়ান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজ মোড় বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আবু সাব্বির রাবুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুফিয়ান শিবগঞ্জ উপজেলার তারাপুর ঝাইটনপাড়া এলাকার মৃত একরামুল হকের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে পুলিশ মাদকবিরোধী কার্যক্রমে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম