ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈশ্বরদীতে বালু মহালের আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের গোলাগুলি; গুলিবিদ্ধ ৫

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক,পাবনা।

(৪৪ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:২৭ অপরাহ্ন

banglahour


পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু মহালের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ৫ জন।

আজ সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের ইসলামপুর ঘাটে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন, উপজেলার পূর্ব টেংরী এলাকার রিপন খা'র ছেলে মিজান খা (২২), শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন (২৬), ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন (২৮), শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৬) ও মহিদুল ইসলাম (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, 
লালপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর সাথে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান গ্রুপের মধ্যে পদ্মার বালুমহাল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই জেরে আজ সন্ধ্যায় ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করতে যায় মেহেদি হাসানের সমর্থক ছাত্রদল নেতাকর্মীরা।

এ সময় তাদের উপর কাকন বাহিনীর লোকজন হামলা চালিয়ে  গুলিবর্ষণ করে বলে অভিযোগ আহতদের। এতে গুলিবিদ্ধ হয় মেহেদি গ্রুপের ৫ জন। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজের স্থানান্তর করেন চিকিৎসক।  

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, আধিপত্য বিস্তার ও বালুমহাল দখলকে কেন্দ্র করে ঈশ্বরদীর দুইপক্ষের সংঘর্ষ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আহত ৫ জনকে রাজশাহীতে পাঠানো হয়েছে বলে জেনেছি।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম