ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিবগঞ্জে বন্য শুকরের হামলায় দুই কৃষক আহত, শুকরটিকে পিটিয়ে হত্যা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪৩ মিনিট আগে) ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:২৮ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্য শুকরের আক্রমণে দুই কৃষক আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন শুকরটিকে পিটিয়ে হত্যা করেন। সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪ টা সমায় দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গোপালপুর গ্রামের মো. সেলিম (৪৫), পিতা এরফান এবং সাহাপাড়া গ্রামের শ্রী টুটুল (১৮), পিতা ভঞ্জন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার  মাঠে ঘাস কাটছিলেন ওই দুই কৃষক। এ সময় হঠাৎ একটি বন্য শুকর তাঁদের ওপর আক্রমণ চালায়। এতে দুজনই আহত হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শুকরটিকে পিটিয়ে হত্যা করেন।

আহত সেলিমকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠান। অপর আহত টুটুলও চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যান।

হঠাৎ বন্য শুকরের এমন আক্রমণের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাঠে কাজ করার সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম