ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সাভার ও আশুলিয়া থানা এলাকা পরিদর্শন

সারাদেশ | মো জানে আলম সাকী। বিশেষ প্রতিনিধি ঢাকা।

(২ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:২৮ পূর্বাহ্ন

banglahour


ঢাকা জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ সাভার ও আশুলিয়া থানা এলাকা পরিদর্শন করেছেন।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের সভাপতিত্বে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের চলমান কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি মাঠপর্যায়ে পুলিশি দায়িত্ব পালনের বাস্তব চ্যালেঞ্জ, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের পেশাদার ও মানবিক আচরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের জন্য এ ধরনের পরিদর্শন মাঠপর্যায়ের পুলিশিং সম্পর্কে বাস্তব ধারণা অর্জন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মজীবনে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পুলিশের পেশাগত দক্ষতা, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে এ ধরনের কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম