ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বই মানুষের উত্তম সঙ্গী-বইমেলা উদ্বোধনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ৪:৩১ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহ বিভাগীয় বই মেলা-২০২৬ এর উদ্বোধনী আলোচনা সভায় বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির সরকার বলেন, বই মানুষের উত্তম সঙ্গী। বই মানুষকে ভালো চিন্তা করতে শেখায়, জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনুপ্রেরণা জোগায়।


তিনি আরো বলেন, বর্তমান সময়ে স্মার্টফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বাড়ায় শিশু-কিশোরদের বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে। পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন গল্প, উপন্যাস ও কবিতা পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি বাড়াতে পারে। সাহিত্য পাঠ মানুষের একাকিত্ব দূর করে, চিন্তার জগৎ সমৃদ্ধ করে এবং জীবনের নানা পরিস্থিতি উপলব্ধি করতে সাহায্য করে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক আব্দুর রব মোশারফ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম প্রমুখ।


এসময় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সরকারি দপ্তরগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, কবি, লেখক, সাহিত্যিক ও প্রকাশকবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৬ উপলক্ষ্যে নগরীর টাউন হল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন এবং বইমেলার স্টল পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম