ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁও বিজিবির উদ্যোগে ৩৩০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ৪:৫৭ অপরাহ্ন

banglahour

বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের আওতায় মলানী লজিস্টিক ক্যাম্পের টহলদল অভিযান চালিয়ে জগদল সীমান্ত থেকে ৩ শত ৩০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও 
বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বর গভীর রাতে ছয়ঘরিয়া নামক এলাকায় আনুমানিক ২ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর আওতায় মলানী লজিস্টিক ক্যাম্পের টহলদল 
৩ শত ৩০ বোতল বিক্রয় নিষিদ্ধ বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৯৯ হাজার টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো  হয়, বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়াও পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম