ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিচ্ছেদের ঘোষণা দিলেন ন্যান্সি, ভেঙে যাচ্ছে তৃতীয় সংসার

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২৯ মিনিট আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২:৪৮ অপরাহ্ন

banglahour

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তাঁর তৃতীয় স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে।"

পাশাপাশি তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে এই সময়ে তাঁদের সিদ্ধান্তের প্রতি সম্মান এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

গানের সূত্র ধরে পরিচয়ের পর ২০২১ সালের আগস্ট মাসে ন্যান্সি ও মহসিন মেহেদী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পাঁচ বছরের মাথায় তাঁদের এই সংসারের ইতি ঘটল। এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।

এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি, যা ২০১২ সালে ভেঙে যায়। পরবর্তীতে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন এবং ২০২১ সালে সেই সংসারেরও বিচ্ছেদ ঘটে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম