ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪০ অপরাহ্ন

banglahour


সন্ত্রাস নাশকতা আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামী আয়োজনে এ কর্মসূচি পালন হয়।
এদিন বিকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বড়বাজার চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে বড়বাজার মুক্তমঞ্চে জেলা জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর রুহুল আমিন। 
তিনি বলেন, জুলাইয়ের সঙ্গে গাদ্দারী করবেন, শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারী করবেন, আবার ফ্যাসিবাদের হাতে এই দেশ তুলে দেবেন—এটা আমরা কখনোই হতে দেব না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কোনো আপস করা হবে না। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। চেতনা ও শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার ক্ষুণ্ন করতে দেয়া হবে না। দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জুলাইয়ের চেতনা অম্লান থাকুক, শহীদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুণ্ন থাকুক- এটা আমরা চাই।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ওপর বোমা নিক্ষেপ এবং সংসদ সদস্য ও জুলাইয়ের যোদ্ধা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের মতো গুরুতর ঘটনা ঘটার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন—মাননীয় স্পিকার, দু-এক জায়গায় অগ্নিসংযোগ, দু-একটা বোমা ফোটালেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে আমরা বিস্মিত ও উদ্বিগ্ন হয়েছিলাম। যেখানে মানুষের জানমাল, নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্ন জড়িত, সেখানে এমন ঘটনাকে তুচ্ছ করে দেখার সুযোগ নেই।


সেদিনই আমাদের মনে প্রশ্ন জেগেছিল—এসব ঘটনার পেছনে কারা রয়েছে ? কারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় ? আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কোনো অগ্নিসংযোগ, বোমা হামলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছোট করে দেখার সুযোগ নেই। এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরী। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়। জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার অধিকার কারও নেই। 


সমাবেশে উপস্থিত ছিলেন,
ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সমাজ কল্যাণ সভাপতি আলতাফ হুসাইন, জেলা প্রশিক্ষণ বিভাগের  সভাপতি জিয়াউল হক, জামায়াত নেতা নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম, যুব বিভাগের সভাপতি  নূর মোহাম্মদ হুসাইন টিপু, অর্থ সম্পাদক কামাল উদ্দিন,  দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী, পৌর জামায়াতের  আমীর হাসিবুল ইসলাম ও সেক্রেটারী মোস্তফা কামাল প্রমুখ।   
এছাড়া জামায়াতে ইসলামীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
                      

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম