ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৮ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে বিপ্লব হোসেন সাগর (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত বিপ্লব হোসেন সাগর জীবননগন উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


কলেজ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পরীক্ষার হলে প্রবেশ করেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় একটি রিক্সাভ্যানে একজনকে সঙ্গে দিয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি উত্তরপত্রে দেয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করেন  কলেজের শিক্ষকরা।
চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে হলে প্রবেশ করেছিলেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম শাহীন বলেন, শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সাগরকে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন জেসি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাগরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম