টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় তাঁর দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে বাগদান ও আইনি বিয়ে সম্পন্ন করেছেন। ঘরোয়া পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকেন।
মিমি চক্রবর্তীর জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত চলচ্চিত্রজগতের বাইরের মানুষ; তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার এবং নৌবাহিনীতে কর্মরত।
দক্ষিণ কলকাতায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আংটিবদল ও আইনি বিয়ে সম্পন্ন হয়। এদিন মিমি সোনালি রঙের পোশাক এবং সিদ্ধার্থ সাদা পাজামা-পাঞ্জাবি পরেছিলেন।
পারিবারিক এই আয়োজনে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাকশিল্পী অভিষেক রায় এবং সিদ্ধার্থের বৌদি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইনি বিয়ের পর আগামী ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে তাঁদের আনুষ্ঠানিক সামাজিক বিয়ের আসর বসবে এবং ১১ ডিসেম্বর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
