সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তাঁর বিচ্ছেদের ঘোষণার ফেসবুক পোস্টটি সরিয়ে নিয়েছেন। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার এক রাত পরই তিনি পোস্টটি মুছে ফেলেন।
বুধবার (২৫ নভেম্বর, ২০২৬) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ন্যান্সি জানান যে, তিনি ও মহসিন মেহেদী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁদের দীর্ঘদিনের যাত্রার সমাপ্তি ঘটেছে।
পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকেই ন্যান্সির পেজে বিচ্ছেদ-ঘোষণার সেই পোস্টটি আর দেখা যায়নি। তিনি পোস্টটি ডিলিট বা হাইড করে ফেলেছেন বলে জানা গেছে।
পোস্টটি সরিয়ে নেওয়ার কারণ সম্পর্কে ন্যান্সি এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু জানাননি। তবে বৃহস্পতিবার সকালে তিনি তাঁর বারান্দার বাগানবিলাস গাছের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।'
উল্লেখ্য, ন্যান্সি ও গীতিকার মহসিন মেহেদীর এটি ছিল প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবন। এর আগেও ন্যান্সির দুটি সংসার ভেঙ্গে গিয়েছিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
