হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন যাত্রী। নিহতরা হলেন- মো. জিয়াউল হোসেন (৩৫), মো. মুছা মিয়া (৭০) রফিক মিয়া (৩৬)।
রোববার (৪ জুন) সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসচালক পালিয়ে গেছে। তিনজনের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
