ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যশোরে ৯৬ লক্ষ টাকার স্বর্ণের বারসহ আটক ২

অপরাধ | যশোর প্রতিনিধি

(৪ বছর আগে) ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ২:২৪ অপরাহ্ন

banglahour

যশোরে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ ২ স্বর্ণ চোরাকারবারী আটক

যশোরে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ ২ জন স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গনকবর স্থানের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোঃ মিলন হোসেন (২৮) এবং মোঃ হিরন হোসেন (২৫)। তারা উভয় চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের সন্তান।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে হাবিলদার মোঃ রাসেল সিকদারের নেতৃত্বে বিজিবি-কাস্টম যৌথ চেকপোস্টের (বাঁশকল) নিকট একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গনকবর স্থানের পাশে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপরে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে তাদের কোমরে বেল্টের নিচে সুকৌশলে লুকায়িত অবস্থায় উভয়ের কাছ থেকে ৫টি করে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.২০০ কেজি, যার মূল্য ৯৬ লক্ষ টাকা।

আটককৃতদের এবং উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম