ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকার দেশের জনগণকে ভয় না পেলেও বহিঃবিশ্বকে ভয় পায়- সালাম

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ জুন ২০২৩, রবিবার, ৬:৪১ অপরাহ্ন

banglahour

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, সরকার দেশের জনগণকে ভয় না পেলেও বহিঃবিশ্বকে ভয় পায়। স্যাংশনের ভয়ে, ক্ষমতা হারানোর আংতকে সরকার অস্থিরতায় ভূগছে। তিনি বলেন, সরকার জনগণের দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আত্মচিৎকার আমলে নেননি। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। কিন্তু যখন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে বহিঃবিশ্ব চাপ দিচ্ছে তখন সরকারের মাথা খারাপ হয়ে গেছে।

রবিবার বিকেলে রাজধানীর গোপীবাগে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, মহানগর নেতা ফরিদ উদ্দিন, মকবুল ইসলাম খান টিপু, ওয়ার্ড কাউন্সিলর মীর হোসেন মিরু, গোলাম মোস্তফা সাগর, ওমর নবী বাবু, হাজী মো: নাজিম, পাভেল সিকদার প্রমুখ। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম