ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজধানীতে ২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৪ বছর আগে) ২৯ অক্টোবর ২০২২, শনিবার, ৪:০৬ অপরাহ্ন

banglahour

রাজধানীতে ২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

র‌্যাব-৩-এর অভিযানে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ২টি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ওয়ারেন্টভুক্ত ওই আসামির নাম মোঃ হাফিজ উদ্দিন শেখ (৫১)। সে মুন্সিগঞ্জের টংগীবাড়ী থানার ধীরপুরের মৃত মুসলিম শেখ ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ২ টি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হাফিজ উদ্দিন শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।

অধিনায়ক জানান, আসামীর বিরুদ্ধে সিআর এবং অর্থ-ঋণজারী মামলাসহ মোট ২ টি মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম