ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৯ অক্টোবর ২০২২, শনিবার, ৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৩ অপরাহ্ন

banglahour

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২৯ অক্টোবর শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ে দেখেন কত লোক। চট্টগ্রাম ১০ লাখ লোক হবে। রিজার্ভ নিয়ে কথা বলেন! বৈশ্বিক সংকট চলছে। বিএনপি রিজার্ভ, অর্থনীতি খেয়ে ফেলেছে। এবার ক্ষমতায় গেলে দেশটাকেই খেয়ে ফেলবে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি বলেন, আন্দোলনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। যারা জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি করে তাদের বিরুদ্ধে খেলা হবে। বিএনপির কাছে দেশের মানুষ নিরাপদ নয়। সংবিধান, স্বাধীনতা নিরাপদ নয়। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির যারা হুঙ্কার দিচ্ছেন তারা তলিয়ে আছেন সেখান থেকে উঠতে পারবেন না। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত আছে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিএনপি না আসলেও সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, কোনভাবে আর সাম্প্রদায়িক অপশক্তির দেশ হতে দেয়া হবে না।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এসময় তিনি বলেন, তত্ত্বাবধয়ক সরকারের আর কোন সুযোগ নাই। নির্বাচনে আসার নামে তামাশা করবেন না।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আন্দোলন সংগ্রামের নামে দেশকে পাকিস্তান বানাতে চায়। 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম