ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭, আহত ৩০

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ জুলাই ২০২৩, শনিবার, ১:০৩ অপরাহ্ন

banglahour

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাশার স্মৃতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুর পড়ে যায় এতে শিশুসহ ১৭ জন যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুসহ ১৭ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, বাশার স্মৃতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এত ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম