ঢাকা, ২৬ আগস্ট ২০২৬, বুধবার, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেখ হাসিনার পাশে থাকবে সম্মিলিত জাতীয় জোট ৫৮ দলীয় ইউএনএ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ৯:১০ অপরাহ্ন

banglahour

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে সম্মিলিত জাতীয় জোট ৫৮ দলীয় ইউএনএ ১৪ দলীয় ও মহাজোটের সাথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  

২৭ জুলাই  (বৃহস্পতিবার) বিকেল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র  আমির হোসেন আমু এমপি"র  নিউ ইস্কাটনস্থ  বাসভবনে সম্মিলিত জাতীয় জোট ৫৮  দলীয় ইউএন এ এর মহাসচিব ডাক্তার খন্দকার মোঃ ইমদাদুল হক সেলিম এর নেতৃত্বে জোটের শরিক দলসমূহের ১০ জন চেয়ারম্যানের প্রতিনিধির একটি গ্রুপ সৌজন্য সাক্ষাৎ করে  এ সিদ্ধান্তের কথা জানান।

সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লা, সম্মিলিত জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ, ডেমোক্রেটিক পিপলস পার্টি চেয়ারম্যান প্রফেসর সিদ্দিকুর রহমান, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান , জাতীয় ওলামা মাশায়েখ পার্টির চেয়ারম্যান  মাওলানা শরিফ হাজারী, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি চেয়ারম্যান মাওলানা মোঃ আযহারুল ইসলাম , গ্রামীণ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী ও, ইসলামিক সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাওলানা মুফতি কমরেড তালিবুল ইসলাম।

এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য   ১৪ দল সমন্বয়ক  ও মুখপাত্র আমির হোসেন আমু   আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ হাসিনার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং   সাংবিধানিক  ও দেশের উন্নয়নের স্বার্থে  ৫৮ দলীয় ইউএনএর  সিদ্ধান্তকে স্বাগত জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম