ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তফসিল ঘোষণার পূর্বেই অবৈধ সংসদ ভেঙ্গে দিতে হবে

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২ আগস্ট ২০২৩, বুধবার, ১০:১১ পূর্বাহ্ন

banglahour

ফাইল ফটো।

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, তফসিল ঘোষণার পূর্বেই অবৈধ সংসদ ভেঙ্গে দিতে হবে। বর্তমান সংসদ বহাল রেখে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নিবে না। দেশে নতুন সঙ্কট ঘুণীভূত হবে। দেশ আরো ভয়াবহ সংঘাতের দিকে যাবে। তিনি বলেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বর্তমান নির্বাচন কমিশন ইতিমধ্যে দলবাজ কমিশনে পরিণত হয়েছে। এই কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে না। নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে।

মঙ্গলবার (১ আগষ্ট) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। 

এতে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শিক্ষা ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা খলিলুর রহমান, অধ্যাপক নাসির উদ্দিন খান প্রমুখ।

মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, বর্তমান অবৈধ সরকার জনমতের প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে গায়ের জোরে পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠছে। জনগণ আর এক মুহুর্তও বর্তমান সরকারকে ক্ষমতায় দেখত চায় না। 

শহিদ হাফেজ রেজাউল করীম খুন হওয়ার ৫দিন অতিবাহিত হওয়ার পরও খুনিরা গ্রেফতার না হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করে মহাসচিব বলেন, খুনিরা সরকার দলীয় হওয়ায় সরকার তাদের আড়াল করার চেষ্টা করছে। সভায় রেজাউল করীমের খুনিদের গ্রেফতারের দাবিতে ৫ আগস্ট শনিবার, বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম