ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকার তামাক নিয়ন্ত্রণে আন্তরিক

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৪:৫১ অপরাহ্ন

banglahour

ঢাকা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, ধূমপান ও মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হবে।  সরকার তামাক নিয়ন্ত্রণে আন্তরিক

প্রতিমন্ত্রী রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডর্ প) আয়োজিত 'মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে খসড়া তামাক নিয়ন্ত্রণ সংশোধন আইন দ্রুত পাশের দাবিতে নীতিনির্ধারকদের কাছে প্রত্যাশা' শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

ডরপ এর নির্বাহী উপদেষ্টা মোঃ আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মো. শহিদ খান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার তামাক নিয়ন্ত্রণে আন্তরিক। তৃণমূল পর্যায় থেকে তামাকের ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ধূমপানজনিত অসংক্রামক ব্যাধি থেকে বাঁচতে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান ত্যাগ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ধূমপান দিয়ে মাদকাসক্তির শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারকে এ বিষয়ে সচেতন হতে হবে। মাদকমুক্ত একটি দেশ গঠনে সবাইকে সজাগ থাকতে হবে। 
সেমিনারে  মূল নিবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ যোবায়ের হোসেন,  উপ-নির্বাহী পরিচালক

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯