ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
ডিএনসিসির মশক নিধন অভিযান

৩ টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৫:৩১ অপরাহ্ন

banglahour

ঢাকা: কল্যাণপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মশক নিধন অভিযানে ০৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) অঞ্চল-০৫ এর আওতাধীন কল্যাণপুর এলাকায় মশক নিধন অভিযানে ০৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ০৩টি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ০৩টি মামলায় মোট ০৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

অঞ্চল-৩ এর আওতাধীন ২২ নং ওয়ার্ডের রামপুরা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসা বাড়ী, বাণিজ্যিক ভবন ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অঞ্চল-১০ এর আওতাধীন ৪১নং ওয়ার্ডের অন্তর্গত মুন্সিবাড়ি এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন।

এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। 
 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম