ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডিএনসিসিতে ০৩ টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ০১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩৪ অপরাহ্ন

banglahour

ঢাকা: মশক নিধন অভিযানে ০৩টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ০৩ মামলায় মোট ০১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তে অভিযান পরিচালনা করেন।

অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা ০৭ ও ০৯ নং সেক্টর এলাকায় মশক নিধন অভিযান পরিচালনাকালে দুটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ০২টি মামলায় মোট ০১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাসা বাড়ী, বাণিজ্যিক ভবন ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির অঞ্চল-০১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা এই অভিযান পরিচালনা করেন।  

অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও ও বনানী এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসা বাড়ী, বাণিজ্যিক ভবন ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি বাড়িতে অল্প পরিমান এডিসের লার্ভা পাওয়ায় সতর্ক করা হয়।

অঞ্চল-১০ এর আওতাধীন বাড্ডা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত মশক নিধন অভিযান পরিচালনা করেন। একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে পথনাটক আয়োজন করার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম