ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি নেতাকর্মীদের শ্লোগানে মুখর বরিশালের বেলস পার্ক

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ১১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০৫ পূর্বাহ্ন

banglahour

বরিশাল: পরিবহন ধর্মঘট ও হামলার আশংকায় থাকলেও যে যেভাবে পারছেন বরিশালে ঢুকতে শুরু করেছেন। ভোলা, বরগুনা, পটুয়াখালীসহ বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা বিএনপি'র হাজারো নেতাকর্মী অবস্থান নিয়েছেন বরিশালের বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যানে)। উদেশ্য বরিশাল বিভাগীয় গণসমাবেশে যোগদান। আগেভাগেই সমাবেশের স্থানে চলে আসা নেতা-কর্মীরা দিচ্ছেন নানা শ্লোগান। তাদের শ্লোগানে মুখরিত বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুল কবির বলেন, বর্তমানে মাঠে নেতা-কর্মীদের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। কেউ চিড়া-মুড়ি খেয়ে, বিকল্প পথে, সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। করেছেন মাঠে ত্রিপল, পলিথিন দিয়ে ছাউনী ও তাবু টাঙ্গিয়ে রাত্রিযাপন।  সরকার বাধা দেওয়ায় সাধারণ মানুষের মাঝে আগ্রহ বেশি বেড়ে গেছে। তাই আমাদের নেতাকর্মী ছাড়াও সাধারন মানুষ জড়ো হচ্ছে।

উল্লেখ্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রপুনরুদ্ধার, আওয়ামী লীগের নৈরাজ্য, খুন-গুমের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশের ডাক দেয় বিএনপি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম