ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আওয়ামীগ ১৯৯৬ সালে সরকারের ক্ষমতায় এসে রাজনৈতিকভাবে পাহাড়ে শান্তি এনেছে

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৯:৪৮ পূর্বাহ্ন

banglahour

রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে কৃষির ব্যাপক উন্নয়ন হচ্ছে। পার্বত্য কৃষকদের লাঙল-মই এর পরিবর্তে এখন চাষাবাদের জন্য আধুনিক মেশিনারিজ প্রদান করা হচ্ছে। একফসলী দুফসলী জমি হিসেবে চিহ্নিত না হয়ে জমিতে এখন সারা বছর চাষাবাদ হচ্ছে। বিনামূল্যে কৃষকদের মাঝে গাভী বিতরণ, সাড়ে ৪৪ হাজার মানুষকে বিনামূল্যে সোলার বিতরণ করা হয়েছে। মহাউন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চলের কৃষকরা। আওয়ামীগ সরকার ১৯৯৬ সালে সরকারের ক্ষমতায় এসে রাজনৈতিকভাবে পাহাড়ে শান্তি এনেছেন

সোমবার রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠি মিলনায়তনে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি প্রকল্পের আওতায় কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি আরও বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক ও কৃষির উন্নয়নে কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক তৈরি করেছেন। কৃষকরাই দেশের মানুষকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্যমন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি।

আওয়ামীগ সরকার ১৯৯৬ সালে সরকারের ক্ষমতায় এসে রাজনৈতিকভাবে পাহাড়ে শান্তি এনেছেন। ১৯৯৭ সালে  মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়াই পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন করেছেন। বর্তমানে পাহাড়ের উন্নয়ন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। কৃষকবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের ভুর্তুকি দিয়ে সার, কৃষি, আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করছেন। দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। পার্বত্য চট্টগ্রামের কৃষকরা এর অংশীদার। দেশের শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দেশের বোঝা নয়, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বলে মন্তব্য করেন মন্ত্রী বীর বাহাদুর এমপি।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য হারুনুর রশীদ, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯