ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৩৮ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১২:৩২ অপরাহ্ন

banglahour

দীর্ঘ ৩৮ বছর যাবত পলাতক ধামরাইয়ের আমজাদ হত্যা মামলার যাবজ্জীবন সাজা আসামী আতাল হক'কে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

মানিকগঞ্জ: জেলার সিংগাইর এলাকা হতে দীর্ঘ ৩৮ বছর পলাতক ধামরাইয়ের আমজাদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আতাল হককে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

র‍্যাবের-৪ এর একটি চৌকস আভিযানিক দল ০৭ নভেম্বর ২০২২ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই থানার চাঞ্চল্যকর আমজাদ হোসেনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী এবং দীর্ঘ ৩৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আতাল হক (৫৬) গ্রেফতার করতে সক্ষম হয়।

১৯৮৩ সালে  গ্রেফতারকৃত আসামী আতাল হক  মোঃ আমজাদ হোসেন উভয়ই ধামরাই থানাধীন বানেশ্বর গ্রামের  বাসিন্দা ছিলেন। তাদের দুজনের মধ্যকার জমি জমাকে কেন্দ্র করে আমজাদ হোসেনকে পিটিয়ে হত্যা করে আতাল হক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি ১৯৬৬ সালে ঢাকা জেলার ধামরাই থানাধীন বানেশ্বর জন্মগ্রহণ করে। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সে তার বাবার চতুর্থ সন্তান। আসামি পেশায় একজন রাজমিস্ত্রী হলেও চুরি, ডাকাতি  করাই তার মূল কাজ ছিল। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম