ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লিবিয়া থেকে ফেরত এলেন আরও ১৩৬ জন

জাতীয় | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৬:২৮ অপরাহ্ন

banglahour

লিবিয়ার ত্রিপোলিতে বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক আরও ১৩৬ জন বাংলাদেশি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেশে ফিরে এসেছেন। তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সহযোগিতা করেছে।
এর আগে গত ২৮ নভেম্বর ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে আটক ১৪৩ জন, ৩০ নভেম্বর ১১০ জন এবং ৬ ডিসেম্বর বেনগাজী ডিটেনশন সেন্টার থেকে ১৪৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।
বৃহস্পতিবার ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তাদের অভ্যর্থনা জানায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে পকেট মানি হিসেবে ৬ হাজার ৫৮ টাকা এবং কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান ফিরে বাংলাদেশিদের খোঁজ-খবর নেন। তিনি বলেন, ভবিষ্যতে আর কেউ যেন টাকা খরচ করে বা দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে পা না বাড়ায়, সে বিষয়ে সচেতনতা তৈরিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগিরই আরও বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হবে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ভাড়া করা চারটি চার্টার্ড ফ্লাইটে মোট ৫৩৪ জনকে দেশে আনা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম